বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চলতি বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষে দল সিলেটে উড়াল দিলেও সেখানে যাননি তিনি। হঠাৎ করেই দুবাইয়ে পাড়ি জমিয়েছে এই ক্রিকেটার। এবার জানা গেছে, ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসরে আর খেলবেন না শোয়েব।

মূলত, পারিবারিক কারণেই সেখানে গেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবারই (২৩ জানুয়ারি) দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে গিয়েই পারিবারিক ঝামেলার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় শোয়েব মালিক। বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে ঠিক আগমুহূর্তে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে মাঠে নেমে রান খরায় ভুগেছেন তিনি।

ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সব মিলিয়ে মোটের ওপর ২৯ রান পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে ১৭ রানের পর পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫ ও ৭ রান। এ ছাড়া বল ঘুরিয়ে তিন ম্যাচে তার শিকার এক উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর