বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চোট পেয়ে হাত দিয়ে চোখ ঢেকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩০ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলকে প্রথম হারার স্বাদ দিয়েছে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে। বুধবার (১৬ অক্টোবর) এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে সেলেসাওরা। হারের থেকেও বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। দলের তারকা নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন।

ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন নেইমার। চোট যে এতটা গুরুতর ছিল, হাত দিয়ে চোখ ঢেকে তিনি কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন।

ব্রাজিল টিমের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘এখনই নেইমারের ইনজুরি কতটা গুরুতর সেটি বলা যাচ্ছে না। আমরা সব ধরনের পরীক্ষা করছি, আগামীকালও একই পরীক্ষাগুলো করা হবে। তার হাঁটুর পরবর্তী অবস্থা দেখা হবে আগামী ২৪ ঘণ্টা পরে। তাকে পর্যবেক্ষণে রাখা হবে, দেখি কী আসে পরবর্তী পরীক্ষায়।’

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমার একটি স্টোরি দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘সৃষ্টিকর্তা সব বিষয়ে জানেন। সকল শ্রদ্ধা ও কৃতিত্ব একমাত্র তোমার, আমার স্রষ্টা। যাই ঘটুক, আমি তোমার ওপরই আস্থা রাখি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর