বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চ্যাম্পিয়ন সাবিনাদের গ্রুপে এবারও ভারত–পাকিস্তান

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবারের আসরও হবে একই মাঠে, আগামী অক্টোবরে। শিরোপা ধরে রাখার মিশনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

আজ ঢাকায় সাফের কংগ্রেসে হয়ে গেল এই ড্র অনুষ্ঠান।
গত আসরেও ভারত-পাকিস্তানের গ্রুপে ছিল বাংলাদেশ। সেবার গ্রুপের তিনটি ম্যাচই জিতে সেমিতে উঠেছিল সাবিনা খাতুনরা। শেষ চারে ভুটানকে উড়িয়ে ফাইনালে নেপালকে বিষাদে ডুবিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ।

এবার দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমিতে। ‘এ’ গ্রুপ তিন দলের হওয়ায় বাংলাদেশের সেমির রাস্তা সহজই বলা যায়। পাকিস্তান তুলনামূলক দুর্বল দল। তাদেরকে হারাতে পারলে পথ পরিষ্কার হয়ে যেতে পারে।

আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট।
এদিন ড্র অনুষ্ঠিত হয়েছে সাফের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের। ছেলেদের অনূর্ধ্ব-১৭ ও ২০ সাফে বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে। অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশের গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা, ১৬-২৬ আগস্ট নেপালে হবে এই আসর। আর অনূর্ধ্ব-১৭ তে প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।

১৮-২৬ সেপ্টেম্বর ভুটানে হবে কিশোরদের এই টুর্নামেন্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর