মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ছায়ানট সভাপতি সনজীদা খাতুন আর নেই

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৭ টাইম ভিউ

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সংস্কৃতিকজন, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সনজীদা খাতুন মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯২ বছর বয়স হয়েছিল তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ।১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্ম সনজীদা খাতুনের। বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক এবং মা সাজেদা খাতুন ছিলেন গৃহিণী। সনজীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন।

এছাড়া ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীতেতে ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সনজীদা খাতুন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়িয়েছেন।

+সনজীদা খাতুন ছাত্রজীবন থেকেই পড়ালেখার পাশাপাশি আবৃত্তি, গান ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি সাংগঠনিক কাজেও যুক্ত হন। শিল্পী কামরুল হাসানের কাছ থেকে নজরুলসংগীত, আধুনিক বাংলা গান ও পল্লিগীতি শিখেছেন। পরে হুসনে বানু খানমের কাছ থেকে রবীন্দ্রসংগীত শিখেন। এরপর অবশ্য শৈলজারঞ্জন মজুমদার, আবদুল আহাদ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেনসহ কয়েকজন গুরুর কাছ থেকে গান শিখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর