বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্ট শক্তির পতনের পর ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির অহেতুক বিতর্কে জড়ানো শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল।”তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা এবং দেশ-বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বিএনপির আগামী দিনের রাজনীতির মূল অঙ্গীকার হবে।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটবে জনগণের। মানুষ নিজেদের ভোট নিজেরাই দিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে পারবে—এটাই এখন দেশের মানুষের প্রত্যাশা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য গণতন্ত্রকামী জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, সরাসরি ভোটের মাধ্যমে জনগণ যখন জনপ্রতিনিধি নির্বাচন করবে, তখনই জনগণ শক্তিশালী হবে, আর জনগণ শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের কাছে বিএনপির শক্তি হলো জনশক্তি। তাই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এমন কোনো কাজে জড়ানো যাবে না যাতে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। মূল বার্তা হিসেবে তিনি পুনর্ব্যক্ত করেন—জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর