বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জাকেরে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় ২০০৭ বিশ্বকাপ থেকে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের ফল পেয়েছেন গত বছরের অক্টোবরে। ২৬ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক জাকের আলীর। এরপর টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে নিয়মিত এই উইকেটরক্ষক-ব্যাটার। ছয় মাসের ক্যারিয়ারে খেলেছেন ১৩টি ম্যাচ।

এবার বিশ্বকাপ দলে জায়াগা করে নিয়েছেন জাকের। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জানিয়েছেন, কখন, কিভাবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর।
বিসিবির রেকর্ড করা এক ভিডিও সাক্ষাৎকারে জাকের বলেন, ‘২০০৭ থেকে বাংলাদেশের ক্রিকেট ভালোভাবে ফলো করি। তখন থেকেই ইচ্ছে ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবো।

২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে আমি ক্রিকেটটা ভালোভাবে বুঝি। তখন থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা।’
একই ভিডিওতে বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়েও কথা বলেন জাকের, ‘দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার। আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, আরও ভালো।

যখন থেকেই জানি আমি আছি (বিশ্বকাপ দলে) ম্যাচ ধরে ধরে দেখা শুরু করেছি, কার সঙ্গে কিভাবে খেলতে হবে। প্রতিপক্ষের সঙ্গে কৌশল কি রকম হওয়া উচিত।’
দলীয় ভাবনার প্রসঙ্গে বলেন, ‘দল হিসেবে আমি চাইব আমরা প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ভালো পারফরম্যান্স করব, জিতব। নিজের দেশের জন্য বড় কিছু করব। সব সময় মাথায় আছে যে দেশের জন্য ভালো কিছু করব।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর