বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

জাতীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহের মিলেছে পরিচয়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩২ টাইম ভিউ

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে নীল ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড মরদেহের পরিচয় মিলেছে। এই ব্যক্তি হলেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এই ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেল তা তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাতের সড়কে নীল রঙের ড্রামে লাশের কয়েকটি খণ্ড পাওয়া যায়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ফেলে যাওয়া দুটি ড্রাম থেকে খণ্ডিত ও মুখমণ্ডলসহ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি একজন পুরুষ ব্যক্তির। তার মুখে লম্বা দাঁড়ি আছে। আঙুলের ছাপের মাধ্যমে তার নাম জানা যায় আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর