বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর পুলিশে হামলা, আহত ৪

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ টাইম ভিউ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের মারধরের ঘটনায় তিন সাংবাদিক ও একজন ইউটিউবার আহত হয়েছেন। আহতরা হলেন নিউ ন্যাশনের শিমুল পারভেজ ও নোমান মোশাররফ, বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং ইউটিউবার আলম শরীফ। শিমুল ও নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবের গেটের পাশে পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। কেফায়েত শাকিল জানান, শিমুল ও নোমান মোটরসাইকেলে বের হচ্ছিলেন, এ সময় একটি প্রাইভেটকার হালকা ধাক্কা দেয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে শিমুলকে এক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।শাকিল বলেন, “আমি রাস্তার অন্য পাশ দিয়ে যাচ্ছিলাম। ঝামেলা শুনে দৌড়ে এগিয়ে গেলাম। পরে পুলিশ আমাকে ধরে বক্সের ভিতরে টেনে আনে। মোবাইল দেখার সঙ্গে সঙ্গে আমাকে মারধর করা হয়। আলম শরীফকেও পুলিশ মারধরের চেষ্টা করে।”

আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যাওয়া সহকর্মী ইয়াসির তন্ময় জানান, শিমুল পারভেজ ও নোমান মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে চালক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তাদের বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসলেও সাংবাদিকদের নয়, হামলাকারীদের নয় বরং সাংবাদিকদের মারধর করে।

ডিএমপির রমনার ডিসি মাসুদ আলমকে ফোন করা হলেও পাওয়া যায়নি। পরে দায়িত্বরত পুলিশকে প্রেসক্লাবে ডেকে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর সাংবাদিকরা অভিযুক্তদের অপসারণ ও বহিষ্কার দাবি করেছেন। তথ্যসূত্র: ঢাকাপোস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর