সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

জাপান উপকূলের দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্কার ডুবে নিখোঁজ ৭জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার জাপান উপকূলে উত্তাল সাগরে ডুবে যাওয়ায় সাতজন নিখোঁজ রয়েছে। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এ কথা জানিয়েছে।
এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ক্রুদের মধ্যে এই পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে থাকা ক্রুদের দু’জন কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার এবং একজন চীনের নাগরিক।

এনএইচকের ভিডিও ফুটেজে উত্তাল সাগরে বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে জাহাজাটি ডুবে যেতে এবং সেখানে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা য়ায়।

এনএইচকে জানায়, ক্রুরা বুধবার কোস্টগার্ডকে অবহিত করেছিল যে জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের মুতসুর দ্বীপের কাছে জাহাজটি এক দিকে হেলে পড়েছে এবং তারা তাদের কাছে সাহায্যের আবেদন জানায়।

জাহাজটিতে কী ধরনের রাসায়নিক বহন করা হচ্ছিল বা জাহাজটি ছিদ্র হয়েছিল কিনা সে ব্যাপারে এনএইচকের প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র : বাসস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর