বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা গেল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

রাজধানীর দক্ষিণখান এলাকার বাসা থেকে আরমান আহমদ শাফিন নামে এক জুলাই যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।আরমান আহমদ শাফিন জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসার একটি কক্ষ থেকে আরমান আহমদ শাফিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘসময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানান, দক্ষিণখানের ওই বাসায় বাবা, মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন আরমান আহমদ শাফিন। দুপুরের দিকে খবর পেয়ে বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে আরমান আহমদ শাফিনের মৃত্যুকে ইচ্ছাকৃতভাবে ‘আত্মহত্যা’ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ‍জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা দাবি করা হয়েছে।সেই পোস্টে দাবি করা হয়েছে, ‘জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা আরমান আহমদ শাফিন আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়-পরিকল্পিত হত্যার আশঙ্কা স্পষ্ট। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ‘সুইসাইড’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে- এটি আমরা মেনে নেব না।’

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি- দ্রুত ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে প্রকৃত সত্য প্রকাশ করুন। অন্যথায়, ন্যায়বিচারের দাবিতে জুলাই যোদ্ধারা আন্দোলনে নামবে। আল্লাহ তায়ালার নিকট আরমান ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি যে ন্যায় ও মুক্তির সংগ্রামে অংশ নিয়েছিলেন, সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখব- ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই, ইনশাআল্লাহ।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর