বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, স্কোয়াডে নেই লিটন

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি চট্টগ্রামের দর্শকদের, ঢাকা পর্বে অবশ্য এই দৃশ্যপট বদলেছে। টস শুরুর আগে ভরে গেছে অর্ধেক গ্যালারি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শক বাড়বে বলে মনে করছেন অনেকে।

আজ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল।

যেখানে টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাসের জায়গা হয়নি আজকের ম্যাচে। এছাড়া অলরাউন্ডার মাহমুদ উল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন আজকের একাদশে নেই।

এই তিন জনের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর