বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টানা তৃতীয় জয়ে সিরিজ বাংলাদেশের

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জয়ের পর আজ রোববার তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল টাইগ্রেসরা।

এই ম্যাচেও দারুণ এক জয় পেয়েছে সফরকারীরা। এতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচটি রাবেয়ারা জিতেছেন ১০ রানে।

রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি গড়ে টাইগ্রেসরা। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দলের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান স্কোরবোর্ডে জমা করতে পারে তারা। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস আসে দিলারাও ব্যাট থেকে।

আগে দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা লঙ্কান মেয়েদের সামনে সিরিজ বাঁচানোর সুযোগ ছিল। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লঙ্কানরা। ৮ উইকেটে ৮৭ রানে থামে তাদের ইনিংস। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী মঙ্গলবার চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর