মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

টানা সাত দিনের ছুটিতে ব্যাংক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ
টানা সাত দিনের ছুটিতে ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সকল তফসিলি ব্যাংকও ওই দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সাপ্তাহিক ছুটি এবং ঈদের পূর্বনির্ধারিত ছুটি মিলিয়ে এবার টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে।

তবে পোশাক খাতের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন, বোনাস এবং অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ পোশাক শিল্প সমৃদ্ধ এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।

সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে যাতে রপ্তানি বিল বিক্রয় এবং কর্মীদের পাওনা পরিশোধে কোনো সমস্যা না হয়। সার্কুলার অনুযায়ী ১৮ ও ১৯ মার্চ এসব এলাকায় ব্যাংক অফিস সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।

এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অর্থাৎ পোর্ট এবং কাস্টমস জোনে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সময়ে ঈদের দিন ছাড়া বাকি সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এই বিশেষ সেবা সীমিত আকারে চালু থাকবে। স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। সাধারণ গ্রাহকদের বিড়ম্বনা এড়াতে এটিএম বুথ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক সচল রাখার ওপরও জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর