বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের নেতা গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও সাতরাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ টাইম ভিউ

একটি হত্যা মামলায় পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। পরে রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর ফলে সড়কে আটকে গেছে হাজার-হাজার পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামাল দিতে পারছে না ট্রাফিক পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মূলত মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর