বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ট্রিলিয়ন ডলারের ইন্টেরিয়র ডিজাইন ব্যবসায় বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা: আইডিএবি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৮ টাইম ভিউ

ইন্টেরিয়র ডিজাইনিং খাত বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শিল্প—এমন অভিমত ব্যক্ত করেছেন ‘ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (আইডিএবি)-এর নেতৃবৃন্দ। গতকাল শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটরিয়ামে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বক্তারা জানান, এ খাতের বৈশ্বিক বাজার ট্রিলিয়ন ডলারের এবং বাংলাদেশে এটি তরুণদের জন্য কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র হতে পারে।

ইন্টেরিয়র ডিজাইনিং খাত দেশের আবাসন ও নির্মাণ শিল্পের পশ্চাৎসংযোগ খাত হিসেবে কাজ করে। তবে এই শিল্পের বিকাশে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, যার মধ্যে রয়েছে—অসহনীয় রাজস্ব কাঠামো, সহায়ক নীতিমালার অভাব এবং দক্ষ জনবলের সংকট।সংগঠনের পক্ষ থেকে বক্তারা আরও জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে এ খাতে বৈদেশিক মুদ্রা আয়ের অপার সুযোগ রয়েছে। এজন্য সরকারকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণের আহ্বান জানানো হয়।

আর্কিটেক্ট সজীব জাহান বলেন, ‘শৈল্পিক বোধ ও প্রযুক্তির সমন্বয়ে ইন্টেরিয়র ডিজাইনাররা যে সৃজনশীলতা দেখিয়ে থাকেন, তা শুধুই নান্দনিকতার জন্য নয়, বরং একটি স্থানকে সর্বোচ্চ উৎপাদনশীল করে তোলে। এই শিল্প তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় খাত।’

প্রধান উপদেষ্টা শাফিউল ইসলাম বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও মানুষের রুচির পরিবর্তনের কারণে ভবন, অফিস, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনার অন্দরসজ্জায় গুরুত্ব বেড়েছে। ফলে ইন্টেরিয়র ডিজাইন এখন শুধু বিলাস নয়, বরং একটি অপরিহার্য উপাদান। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আইডিএবি সরকারের কাছে এ খাতের উন্নয়নে সহায়তা ও দিকনির্দেশনা প্রত্যাশা করেছে।

তারা মনে করেন, সম্মিলিতভাবে কাজ করলে এ খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হতে পারে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সরনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য সদস্যরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর