সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল তুরাগ থেকে দুইজনের লাশ : রাজনৈতিক সংশ্লিষ্টতা ‘দেখছেন না’ ঢাকার এসপি আগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি: আরাঘচি জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে উৎপাদন কমেছে দুই বিদ্যুৎকেন্দ্রের : বিদ্যুৎমন্ত্রী সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ পুলিশে বড় রদবদল, ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

বর্ষা ভ্রমণের বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘গাজীপুর ব্যাচ-৯৩’-এর জমকালো অনুষ্ঠান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৪ টাইম ভিউ
বর্ষা ভ্রমণের বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘গাজীপুর ব্যাচ-৯৩’-এর জমকালো অনুষ্ঠান

সামাজিক বন্ধন, মানবিক মূল্যবোধ এবং আজীবন বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে গড়ে ওঠা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গাজীপুর ব্যাচ-৯৩’ আবারও সফলতার স্বাক্ষর রাখল। সিলেটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাদা পাথর পর্যটনকেন্দ্রে আয়োজিত বর্ষা ভ্রমণ ও প্রীতি মিলনমেলার মধ্য দিয়ে সংগঠনটির আরেকটি স্মরণীয় আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যরা এই ভ্রমণে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।

১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুদের নিয়ে গড়ে ওঠা ‘গাজীপুর ব্যাচ-৯৩’ প্রতিষ্ঠার পর থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখে চলেছে। ২০২০ সালে সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও মানবিক বন্ধু অলি আহমেদ নাদিম-এর উদ্যোগে গাজীপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গ্রীষ্মকালীন ফল মেলার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। বিনামূল্যে নিবন্ধনের সেই প্রথম বন্ধু মিলনমেলা ব্যাপক সাড়া ফেলে।

পরবর্তীতে ২০২১ সালে মাত্র ৯৩ টাকা এবং ২০২২ সালে ১৯৩ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করে দেশের ৬৪ জেলার বন্ধুদের অংশগ্রহণে ফল উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে সংগঠনটি গাজীপুরের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন অতিক্রম করে সারাদেশের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের এক বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হয়।

সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত মহামিলন মেলায় প্রায় ১,৫০০ বন্ধু নিবন্ধন করেন। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ পোলো শার্ট, নারীদের জন্য আকর্ষণীয় উপহার, সম্মাননা ক্রেস্ট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে অসহায় ও শারীরিকভাবে অক্ষম বন্ধুদের মাঝে ১০টি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে ‘গাজীপুর ব্যাচ-৯৩’।

এরপর গাজীপুরের মনোরম সাফারি গার্ডেন রিসোর্টে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, ভাওয়াল জাতীয় উদ্যানে ফল উৎসব এবং নন্দন পার্কে পারিবারিক মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বন্ধু অংশ নেন। ২০২৫ সালে অসচ্ছল বন্ধুদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ এবং ২০২৬ সালে আরও বৃহৎ পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে সংগঠনটি মানবিক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

সম্প্রতি অনুষ্ঠিত সিলেটের সাদা পাথর বর্ষা ভ্রমণ ছিল প্রকৃতি, বন্ধুত্ব ও আনন্দের এক অপূর্ব মিলনমেলা। সারাদিনের ভ্রমণে নৌকাভ্রমণ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং পারিবারিক আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধু মিলনমেলাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। অতীতের সকল আয়োজনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে অলি আহমেদ নাদিমের উদ্যোগে প্রকাশিত হতে যাচ্ছে ‘স্মৃতিচিহ্ন-২০২৫’ নামে একটি বিশেষ বন্ধু স্মরণিকা। সংগঠনের একজন অ্যাডমিন ও সদস্য হিসেবে সংশ্লিষ্টরা জানান, দেশের সকল এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ‘গাজীপুর ব্যাচ-৯৩’ ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

সংগঠনটির মূল প্রতিপাদ্য

“বন্ধু হোক বন্ধুর কল্যাণে নিয়োজিত, আর মানবতার সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করাই হোক আমাদের অঙ্গীকার।”

বন্ধুত্ব, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য সমন্বয়ে ‘গাজীপুর ব্যাচ-৯৩’ আজ সারাদেশের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর