বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৮

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৫ টাইম ভিউ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ৪১ জনের, যা এ বছরের মোট মৃত্যুর অর্ধেকের বেশি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ২ জনের। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারিতে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কোনো মৃত্যু হয়নি, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুনে মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ৪১ জন।

মৃত্যুর পাশাপাশি এই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও সর্বাধিক ছিল। জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর