মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনায় সরকার পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের আলাদা প্রস্তাব

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ টাইম ভিউ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫
প্রতীকী-ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫২৪ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু- বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগের ১৩৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। এদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৫২৪ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর