মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনায় সরকার পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের আলাদা প্রস্তাব

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ টাইম ভিউ
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
ছবি-সংগৃহীত

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত) এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব উদ্বেগজনক তথ্য জানা গেছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৩৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন শিশু। আর হামের মতো উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২৯১ জন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জনের শরীরে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪৭ হাজার ৬৫৬ জন।

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে শুধু ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ রোধে টিকাদানের ওপর জোর দেওয়া জরুরি। উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর