বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ডেঙ্গুতে একদিনে ঝরে গেল ১০ প্রাণ, ১৩৫৭ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের প্রাণহানি হয়েছে। দেশে এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮০ জনে। একদিনে আরও ১ হাজার ৩৫৭ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে রাজধানীতে ১ লাখ ২৮৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৫ হাজার ৮৭৬ জন। মৃত ১ হাজার ৩৮০ জনের মধ্যে নারী ৭৮৬ জন এবং পুরুষ ৫৯৪ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫৬০ জন এবং রাজধানীতে ৮২০ জন। শুক্রবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩৫৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৩৫৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৬৮ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৪৯৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৪৮ জন এবং নারী ১ লাখ ১০ হাজার ১১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৮ হাজার ৫১৬ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর