সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ঢাকা-আগরতলা লং মার্চে বন্ধুত্বের বার্তা দিতে চাই: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপির তিন অঙ্গসংগঠন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় লং মার্চ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনে এসে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের পক্ষে এ বার্তা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। সাংবাদিকদের তিনি বলেন, লং মার্চ সফলে আমরা এখানে এসেছি। আমরা কোথায় কী করবো সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপসহীন। বিএনপি চেয়ারপারসন আগেই বলেছেন দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই।

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ সময় তাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখান। আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর