বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তামিম ইস্যুতে অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে নাটকীয়তা শেষই হচ্ছে না। বিশ্বকাপ স্কোয়াডে কোনভাবেই হাফফিট খেলোয়াড় নিতে চান না অধিনায়ক সাকিব। এই ইস্যুতে অনড় সাকিব ছেড়ে দিতে চান অধিনায়কত্ব পর্যন্ত। এমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।

গতকাল ছুটি কাটিয়ে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনায় বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তারা বলেছে, বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চান না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সাকিব বিশ্বকাপে যেতে চান না।

এদিকে চোট কাটিয়ে চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছিলেন তামিম। তবে এক ম্যাচের বেশি খেলতে পারলেন না। আবারও বিশ্রামে গেলেন তিনি। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিশ্রাম বলা হলেও, কিছুটা চোট আছে এই ওপেনারের। সঙ্গত কারণেই শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।

তামিম এখনো যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। এই ওপেনারের এমন সিদ্ধান্তে বিরক্ত সাকিব। তার নেতৃত্ব ছাড়তে চাওয়ার বড় কারণও এটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর