সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি— আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত রয়েছেন। এছাড়া একযুগ ধরে গণতান্ত্রিক আন্দোলন, দল এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন; আমাদের প্রিয় মানুষ তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন।’

‘তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি,’ বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর