মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৬ টাইম ভিউ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহতদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. কামরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় দেশটির ফ্রি স্ট্রিট প্রভিন্সের ভেপেনার শহরে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমউল্ল্যাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামরুল প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দুই ভাই তিন বোনের মধ্যে কামরুল মেজো। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করেন তিনি। পরে নিজেই দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী দোকানে ঢুকে দোকানের ক্যাশ থেকে টাকা পয়সা সব নিয়ে যায় এক পর্যায়ে আরো বেশি টাকার জন্য কামরুলের দোকানের সামনে থাকা গাড়ির কাছে তাকে নিয়ে যায়, গাড়ি চেক করে কিছু না পেয়ে কামরুলের পেটে গুলি করে তাকে সেখানে ফেলে চলে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামরুলের ভাই কামরুজ্জামান বলেন, আমার ভাই দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকা প্রবাসী। এই বছর আমার ভাই দেশে আসবে বিয়ে করবে আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতেছিলাম। কি থেকে কি হয়ে গেল। মা ফেরদৌস আরা বেগম ছেলের শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, লোকমুখে নিহতের মৃত্যুর সংবাদ পেয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর