বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দশম নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

শুরুতে আগ্রহ প্রকাশ করলেও শেষ দিকে আয়োজক হওয়ার আগ্রহ হারায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ফলে ব্রাজিলের লড়াইটা ছিল যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া ইউরোপের তিন দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির বিপক্ষে। ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯-৭৮ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ফলে আসন্ন দশম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে লাতিন আমেরিকার দেশটি।

২০২৭ সালে হবে এই টুর্নামেন্ট।
দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে এককভাবে এমন আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল। এ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজ ভীষণ উচ্ছ্বসিত, ‘আমরা জানতাম বিজয় আসবে। অহংকার করে বলছি না, নিশ্চিতভাবেই আমরা সেরা বিশ্বকাপ উপহার দেব।

একই রকম আশাবাদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর, ‘সর্বকালের সেরা নারী বিশ্বকাপ হতে যাচ্ছে এটি।’

১৯৯১ সাল থেকে আয়োজন হয়ে আসছে ফিফা নারী বিশ্বকাপ। সর্বশেষ গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে মঞ্চস্থ হয়েছিল টুর্নামেন্টটি। যেখানে চ্যাম্পিয়ন হয় স্পেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর