বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মো. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে ইসলামি মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যেন সমন্বিতভাবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, সেজন্য আল্লাহর সাহায্য চাই।’বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামের আমির আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে একটি স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ আমাদের সে পথ প্রদর্শন করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করছি, এবং এই ঐক্য ও সহাবস্থান আমাদের শান্তি ও উন্নয়নের ভিত্তি।’

ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে ড. শফিকুর রহমান বলেন, আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন। তিনি কোরআনের পতাকাতলে সবাইকে আসার জন্য আহ্বান জানান।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য প্রদান করেন।

এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর