শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে : অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ

দেশে ধেয়ে আসছে বছরের প্রথম শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪ টাইম ভিউ
দেশে ধেয়ে আসছে বছরের প্রথম শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম

বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম জানিয়েছে, দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল ধেয়ে আসছে। শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, এটি একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। অর্থাৎ এই বলয়ের প্রভাবে দেশের সব এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতে পারে এবং কিছু নির্দিষ্ট স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণও সম্ভব। এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের ৫ম বৃষ্টি বলয়।সংস্থাটি আরও জানায়, এতে সর্বাধিক সক্রিয় সিলেট বিভাগ। বেশ সক্রিয় ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশের বেশ কিছু এলাকা। মাঝারি সক্রিয় বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা। আর কম সক্রিয় রাজশাহী বিভাগের কিছু এলাকা।

এতে আরও বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে উল্লিখিত স্থানগুলোতে বৃষ্টি বলয় অবস্থান করবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ অন্যত্র কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সময় সর্বোচ্চ সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত। এর প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে।এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু কিছু নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে সাময়িক সময়ের জন্য। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে। এই পাহাড়ি ঢলের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদীগুলোতে ও হাওরে পানি আকস্মিক বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার বেশ কিছু স্থানে একটানা বর্ষণ হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর