শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ
কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট

যাত্রীদের অভিযোগ, তাদের অপেক্ষাকৃত পুরনো একটি এয়ারক্রাফটে উঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে যাত্রীদের সবার স্থান সঙ্কুলান হচ্ছিল না। কারিগরি ত্রুটির কারণে বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট প্রায় চার ঘণ্টা বিলম্বিত হয়েছে; দীর্ঘসময় ঢাকায় বসিয়ে রেখে যাত্রীদের পরে পাঠানো হয়েছে অন্য উড়োজাহাজে করে। যাত্রীদের অভিযোগ, তাদের অপেক্ষাকৃত পুরনো একটি এয়ারক্রাফটে উঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে যাত্রীদের সবার স্থান সঙ্কুলান হচ্ছিল না। এবং এতেই প্রায় চার ঘণ্টা বিলম্ব হয়েছে।

বিজি ২০১ ফ্লাইটের একজন যাত্রী পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, উড়োজাহাজটি উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ঠিকমতো ভাঁজ না হওয়ায় তা আবারও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। পরে দীর্ঘক্ষণ যাত্রীদের বসিয়ে রেখে তাদের নামিয়ে কিছুক্ষণ বিমানের আরেকটি উড়োজাহাজে তুলে দেওয়া হয়।

পাল্টে দেওয়া উড়োজাহাজটি অপেক্ষাকৃত পুরনো ছিল। আসন সঙ্কুলান হচ্ছে না বলে অনেক যাত্রী হইচই করেন। শেষ পর্যন্ত সকাল ১০টার ওই ফ্লাইট দুপুর পৌনে ২টায় ঢাকা ছাড়ে বলে ওই যাত্রী জানান। বিমানের একজন কর্মকর্তা বলেন, “কারিগরি ত্রুটির কারণে কিছু বিলম্ব হয়েছে। ফ্লাইটে কিছু হাই প্রোফাইল যাত্রী ছিলেন। তাদের কেউ কেউ একটু হইচই করেছেন।”

তবে কোনো যাত্রীকেই ঢাকায় ছেড়ে আসা হয়নি দাবি করে ওই কর্মকর্তা বলেন, “এয়ারলাইন্স অপারেশনের ক্ষেত্রে এরকম কারিগরি ত্রুটি খুব স্বাভাবিক। এটা হতে পারে।”

এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য বিমানের জনসংযোগ বিভাগে যোগাযোগ করার চেষ্টা হলেও তারা ফোন ধরেননি। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর