বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

দেশ-বিদেশে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৩ টাইম ভিউ

দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।

তারেক রহমান বলেন, স্লোগান নির্ভর রাজনীতি ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতিই নয়, বাস্তবায়নের পরিকল্পনাও আছে বিএনপির।তিনি বলেন, দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই আমাদের রাজনীতি। প্রতিশোধ ও প্রতিহিংসা থেকে দূরে সরে সাহস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষায় তরুণ-যুবকদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়ার বিকল্প নেই। বিএনপি তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর