২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হৃদয় ভেঙ্গে শিরোপা জয়ের পর থেকে সাফল্য যেন সোনার হরিণ হয়ে গেছে জার্মানির জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও বিদায় গ্রুপ পর্ব থেকে। চার বছর পর মরুর বুকেও ঝর তুলতে ব্যর্থ ডাইমানশাফট। সেবারও বিদায় গ্রুপ পর্ব থেকে।
টানা দুই বিশ্বকাপে ভরাডুবি। কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি জার্মানির। নিজেদের মাটিতে ইউরো জিতে সুদিন ফেরানোর আশায় ছিলো জার্মানি। কিন্তু এবারও ব্যর্থ নাগেলসম্যানের দল। অভিজ্ঞও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে ইউরোর মিশনে নেমে স্পেনের ইতিহাস গড়ার মিশনে আবারও কপাল পুড়েছে ডাইমানশাফটদের। কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশ হয়ে বিদায় নিতে হয় স্বাগতিকদের।
ইউরোর ব্যর্থতার পর এবার আসন্ন নেশন্স লিগে চোখ রাখছেন কোচ নাগেলসম্যান। ইউরো শেষে অবসরে গেছেন অভিজ্ঞ নয়্যার, টনি ক্রুস, ইল্কে গুন্ডোগান ও থমাস মুলারের মতো তারকা। তাদের শূন্যতা কতোটা ভোগাবে দলকে? বিষয়টা মেনে নিলেন নাগেলসম্যান। আশা নতুনরাই পূরণ করবে সিনিয়রদের শূন্যতা।
জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ম্যানুয়েল নয়্যার, ক্রুসদের মতো ফুটবলাররা সব সময় জাতীয় দলে আসেন না। তাদের মতো ফুটবলারের অবসরে যাওয়া বড় ঘাটতি তৈরি হয়েছে দলে। তবে, যেতে তো একদিন হবেই। আশা করছি নতুনরা সে জায়গাটা পুরোপুরি নিতে পারবে।