শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি

আগামী ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।সচিব জানান, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে। অন্যদিকে, ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হলেও এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি (সোলার পাওয়ার) ব্যবহার করে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে সৃষ্ট আন্তর্জাতিক জ্বালানি সংকট ও এর প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন নাসিমুল গণি। তিনি জানান, জনভোগান্তি কমাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর