শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

নদীর রক্ষায় কার্যকর সংস্কারের আহবান তরী বাংলাদেশের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৯ টাইম ভিউ

নদী রক্ষায় একসাথে, নদী বাঁচাও দেশ বাঁচাও।’ স্লোগানকে সামনে রেখে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ ঢাকার হাজারীবাগে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী একটি উন্মুক্ত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করেছে।

নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী সংস্কার এবং খাল, বিল, পুকুর, জলাশয়সহ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান আলোচনায় অংশগ্রহণকারী  বক্তাগণ।

তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ বলেন, নদীকে আমরা যে যার মত করে ব্যবহার করছি। কেউ দূষণ করছি, কেউ দখল করছি। কিন্তু নদী সুরক্ষায় আমরা কেউ কাজের কাজ করছি না, কার্যকর উদ্যোগ নিচ্ছি না। ঢাকার চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য নদী। এসব নদী সংরক্ষণ করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে পারলে জলপথে  যোগাযোগ এবং পণ্য পরিবহনের কাজ অনেক সহজ ও সাশ্রয়ী হতো। ঢাকার ভেতরের যানবাহনের চাপ অনেকটাই কমে আসত।’ তিনি এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নদী ও জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান।

শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যায় ‘আমার বুড়িগঙ্গা’ নামের একটি রেস্টুরেন্টে তরী বাংলাদেশের এ আয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নদী ও পরিবেশ কর্মীগণ অংশগ্রহণ করেন এবং নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আলোচনা সভায় লেখক ও সম্পাদক গাজী তানভীর আহমদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ‘দুর্বার’ সভাপতি এ সালাম সময়, শুভেচ্ছা বক্তব্য দেন তরী বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি এবং সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক জি এম রুস্তম খান।

এছাড়াও নদী ও প্রকৃতি সুরক্ষায় সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠনসহ ব্যক্তিগত প্রচেষ্টা, উদ্যোগ ও করণীয় বিষয়ে আলোচনা করেন নদী ও পরিবেশ কর্মী আলাউদ্দিন আহমেদ, আনন্দ বিনোদনের সম্পাদক এস. এ. এম সুমন, ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক কিশোর ডি. কস্তা, ডেইলি সকালের কাগজের সম্পাদক আব্দুল হালিম নিশান, তরী বাংলাদেশ আহবায়ক কমিটির সদস্য সুশান্ত পাল, সাভার শাখার সদস্য মোঃ হান্নান, মোহাম্মদ আহসান কবির, ঢাকা উত্তর সিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ মিসবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রামের সদস্য মোহাম্মদ হোসাইন প্রমুখ। {প্রেস বিজ্ঞপ্তি }

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর