বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নবজাতকের শরীর থেকে বেরিয়ে এলো দেড় ইঞ্চি সুঁই

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৪০ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : জন্মের প্রায় এক মাস পর নবজাতকের শরীর থেকে বেরিয়ে এলো দেড় ইঞ্চি মাপের আস্ত এক সুঁই। সন্তান জন্মের সময় চিকিৎসক অথবা নার্সের অবহেলা এমন দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

 

ঢাকার আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতালে গত ২০ এপ্রিল জন্ম নেয় শিশু আব্দুল্লাহ সাফওয়ান। পরদিন ২১ এপ্রিল বাড়িতে ফেরেন মা তুলি আক্তার। দুই থেকে দিন পর প্রচণ্ড জ্বর ওঠে শিশুটির। এক পর্যায়ে নবজাতকের কোমড়ের বাঁ পাশে চামড়ার নিচে ফোলা নজরে আসে পরিবারের সদস্যদের, যা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে।

 

পরিবারটির অভিযোগ, অবস্থা খারাপ দেখে গত ২ মে একই হাসপাতালে শিশুকে নিয়ে গেলেও পাননি সুচিকিৎসা। এভাবেই কেটে যায় আরও অন্তত দুই সপ্তাহ। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা বাড়িতেই ক্ষতস্থান দেখতে গেলে বের হয়ে আসে আস্ত এক সুঁই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর