বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : আঙ্গুলের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে ৩১০ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৯০ রানের পার্টনারশিপ গড়েন নাজমুল হোসেন শান্ত। ৬৮ বলে চার বাউন্ডারিতে ৪০ রান করে রান আউট হন মুমিনুল হক সৌরভ।

এরপর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে তুলেন শান্ত। এই জুটিতেই ক্যারিয়ারের ২৩তম টেস্টের ৪৬তম ইনিংসে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি।

১৯২ বল মোকাবেল করে ৯টি বাউন্ডারির সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার সপ্তম সেঞ্চুরি। এর আগে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি করেছেন শান্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর