বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাবিনা খাতুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

খেলা ডেস্ক : কয়েক দফা পেছানোর পর আজ শেষ হচ্ছে এবিজি বসুন্ধরা নারী ফুটবল লিগের দলবদল। জাতীয় দলের ফুটবলাররা শুরুতে দল না পেলেও শেষে এসেছে খুঁজে পেয়েছেন ঠিকানা। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ দুই মিডফিল্ডার মারিয়া মান্দা ও মনিকা চাকমা নাম লিখিয়েছেন নাসরিন স্পোর্টিং ক্লাবে। তাদের দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে নাসরিন স্পোর্টিং ক্লাবের এক কর্মকর্তা।

এছাড়া জাতীয় দলের আরো কয়েকজনকে দলে নেওয়া চূড়ান্ত না করলেও নাম প্রকাশ করতে চায়নি ক্লাবটি। আজ আনুষ্ঠানিক দলবদল শেষেই তা জানা যাবে। আট দলের এই লিগে এখন পর্যন্ত মাত্র দুটি দল দলবদল সেরেছে; সিরাজ স্মৃতি সংসদ ক্লাব ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব। বাকি ছয় দল আজ দলবদল সম্পন্ন করবে।

এবারের আসরে ৯টি দল অংশ নেয়ার কথা থাকলেও দল গড়ছে না বাংলাদেশ সেনাবাহিনী। দলটির অধিকাংশ খেলোয়াড় প্রশিক্ষণে যাওয়ায় লিগে অংশ নিচ্ছে না। লিগ শুরুর তারিখ এখনো বাফুফে না জানালেও ঈদের পরপরই মাঠে গড়ানোর কথা রয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর