বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নাহিদ – খালেদের দুর্দান্ত পারফরমেন্সে ২৮০ রানে থমকে গেলো শ্রীলংকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

ডেস্ক : অভিষেকের দিনটা হয়তো ভুলে যাবার কথাই ভাবছিলেন নাহিদ রানা। প্রথম দুই সেশন ছিলেন নিজের ছায়া হয়ে, দিয়েছেন সাতের বেশি করে রান; ভুলে যাবার মতোই পারফর্ম বটে। তবে শেষ সেশনটা রাঙিয়ে তুলেন নাহিদ। তিন উইকেট তুলে পেয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দিনটা স্মরণীয় করে রাখার উপলক্ষ।

নাহিদ রানার দুর্দান্ত প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে ৬৮ ওভারেই আটকে দিয়েছে বাংলাদেশ। সব কয়টি উইকেট হারিয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংস শেষ করেছে তারা ২৮০ রানে। নাহিদ রানা ছাড়াও তিন উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। তার বদলৌতেই প্রথম সেশনে দাপট ছিল বাংলাদেশের।

টসে হেরে আগে ব্যাট করা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। প্রথম উপলক্ষ এনে দেন দ্বিতীয় ওভারেই। ফেরান নিশান মাদুষ্কাকে ৯ বলে ২ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে থিতু হবার চেষ্টা করেন দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। তবে ১২তম ওভারে এসে দুজনকেই আটকে দেন খালেদ। দলকে এনে দেন জোড়া উদযাপনের উপলক্ষ।

ওভারের দ্বিতীয় বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন কুশল। তার ইনিংস শেষ হয় ২৬ বলে ১৬ রানে। আর শেষ বলে ফেরেন থিতু হয়ে যাওয়া করুনারত্নে। ৩৭ বলে ১৭ রান করা করুনারত্নের স্ট্যাম্প ভেঙে দেন খালেদ। তবে বিপদ সেখানে কাটেনি। ১৪তম ওভারের শেষ বলে শ্রীলঙ্কার চতুর্থ উইকেট তুলে নেন নাজমুল হোসেন শান্ত।

বল হাতে নয়, দুর্দান্ত রান আউটে দলকে উজ্জীবিত করেন বাংলাদেশ অধিনায়ক। ফেরান অভিজ্ঞ এঞ্জেলা ম্যাথিউসকে। ৭ বলে ৫ করে আউট হন ম্যাথিউস। এমতাবস্থায় অভিজ্ঞ চান্দিমালও (৯) ফেরেন হতাশ করে। বিপদ বাড়িয়ে ১৬.২ ওভারে শরিফুলের বলে ক্যাচ দেন মিরাজকে। মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম সেশন শেষ হয় ৫ উইকেটে ৯২ রানে।

তবে এরপর আরো একবার উদযাপনে মাততে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় প্রায় ৪০ ওভার। ৫৭ তম ওভারে কামিন্দু ফিরলে ৩৫ ওভার পর উদযাপনের উপলক্ষ পায় টাইগাররা। মাঝের সময়ে কামিন্দু আর ধনঞ্জয়া মিলে বেশ ভালোই নেন টাইগার বোলারদের পরীক্ষা। উইকেট দেয়া তো দূর, রান তুলেন ওয়ানডের মতো করে।

দ্বিতীয় সেশনে উইকেটের স্বাদ পায়নি বাংলাদেশ। চা বিরতির পর এসে যখন ফের উইকেটের দেখা পেল টাইগাররা, ততক্ষণে জুটিতে এসেছে ২৪৫ বলে ২০২ রান।

দলকে বহুল কাঙ্খিত উইকেট এনে দেন নাহিদ রানা। কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ, তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট। দ্বিতীয় আর তৃতীয় উইকেটের দেখা পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি, এক ওভার পরই তুলে নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকেও। পরে ফেরান প্রতাভকেও।

মাঝের এই সময়ে ধনঞ্জয়া আর মেন্ডিস নিজেরাই যেন নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন। কে কার আগে সেঞ্চুরি তুলে নেন, সেই প্রতিযোগিতায় যেন মেতে উঠেন। যেখানে এগিয়ে যান কামিন্দুই, ১২৬ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক।

১ বল বেশি খেলে শতক স্পর্শ করেন ধনঞ্জয়াও। যা ছিল লঙ্কান অধিনায়কেরও ক্যারিয়ার সেরা ইনিংস। দুজনেই নাহিদ রানাকে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছান তিন অংকের ঘরে। তবে এখানেই কেবল মিল নয়, দুজনই আবার ফেরেন সেই নাহিদ রানার শিকার হয়েই। আবার দুজনই আউট হন সমান ১০২ রানে।

পর পর দুই ওভারে দুই উইকেট নেয়ার পর ৬১তম ওভারে তৃতীয় উইকেটও তুলে নেন নাহিদ। এবার তার শিকার প্রতাভ জয়সুরিয়া। তাতে ৬১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। বেরিয়ে এসেছে তাদের ইনিংসের লেজ। শেষ পর্যন্ত ২৮০ রানেই থামে লঙ্কানদের ইনিংস।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর