বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

না ফেরার দেশে কিংবদন্তি পেলের মা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে ২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান। এর প্রায় দেড় বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কিংবদন্তি এই ফুটবলারের মা সেলেস্তে আরান্তেস।

স্থানীয় সময় শুক্রবার ১০১ বছর বয়সে মারা গেছেন কিংবদন্তি এই ফুটবলারের মা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।২০২২ সালে পেলে চলে যাওয়ার খবর তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত জানতেন না। তিনি গত ৫ বছর ধরে আলাদা জগতে ছিলেন। ৮ দিন আগে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পেলে ফাউন্ডেশন থেকে এক বিবৃতিতে বলা হয়, আজকে আমরা সবাই মর্মাহত। সেলেস্তিনহার মৃত্যুতে আমরা শোকাহত এই নামেই তার ছেলে তাকে ডাকতো। ডোনা সেলেস্তে একজন গর্বিত মা এবং আজীবন তাকে ভালোবাসা ও সম্মানের সহিত স্মরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর