বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান জাকির হাসানের। একই সঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।

টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে শান্ত শুষ্ক উইকেটের কথা বলেছেন। যেখানে আগে ব্যাট করে বড় সংগ্রহের লক্ষ্য বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডের পরই তামিম ইকবাল ও সিরিজের অধিনায়ক লিটন দাস শেষ ম্যাচ থেকে বিশ্রাম চান। সে কারণে আজ তানজিদ তামিম ও জাকিরকেই দেখা যেতে পারে টাইগারদের ওপেনিংয়ে।

সবমিলিয়ে বাংলাদেশ আজ চারটি পরিবর্তন নিয়ে নেমেছে। এশিয়া কাপের পর বিশ্রামে ছিলেন শান্ত, মুশফিক ও শরীফুল। এই ম্যাচ দিয়ে তারা টাইগার একাদশে ফিরেছেন। তাদের সঙ্গে নতুন ক্রিকেটার অভিষিক্ত জাকির। এর আগে এই উইকেটরক্ষক ব্যাটার ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর