শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, যথাযথ আইন ও নিয়ম মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।প্রথা অনুযায়ী, ইসি নির্বাচিত সংসদ সদস্যদের নাম গেজেট বিজ্ঞপ্তির জন্য বিজি প্রেসে পাঠায় এবং এই গেজেটই আনুষ্ঠানিক ফলাফল।

এক প্রশ্নের জবাবে গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

জাতীয় নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে যুক্তরাজ্য এই নির্বাচনে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মান ধারাবাহিকভাবে পূরণ হয়নি বলে জানিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি আলমগীর বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন।আজ বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর