বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে আহত বুয়েট শিক্ষার্থী, পলাশীর মোড়ে অবস্থান

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ টাইম ভিউ

রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাথায় গুরতর আঘাত পেয়েছেন বুয়েটের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভবনটির নিচ দিয়ে যাওয়ার সময় আহত হন শিক্ষার্থী তাহসিফ মাহির।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এ ঘটনার পর রাতেই পলাশীর মোড়ে অবস্থান নেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবি জানান, তদন্ত করে এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার। আর বিচার না হওয়া পর্যন্ত ভবনটি তালাবদ্ধ রাখারও কথা বলেন শিক্ষার্থীরা।

তারা জানান, নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নির্মাণ কাজ চলায় এমন ঘটনা ঘটেছে। এর আগেও ওই বিল্ডিং থেকে লোহার রড পড়ে এক নারী পথচারী মারা গেছেন বলে জানান শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর