বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

পরিবারের কাছে পেয়ে মানসিকভাবে চাঙা খালেদা জিয়া, চলছে উন্নত চিকিৎসা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পারিবারের সদস্যদের পাশে পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। পুত্রবধূ জুবাইদা রহমান তার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে যাচ্ছেন। তার রান্না করা চিকেন স্যুপ ও ডালের স্বাদ বেশ ভালোই উপভোগ করছেন ৮০ বছরের খালেদা জিয়া। রোববার (১২ জানুয়ারি) লন্ডন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙ্গা। তার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামীকাল সোমবার হতে পারে। ইতোমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর