বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

পল্লবী থানাধীন সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম জীবন;
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

পল্লবী থানাধীন এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় মিরপুর সারে এগারো সেতারা কনভেনশন হলে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় পল্লবী থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার)।

এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি’র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুলে ধরলে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। তখন প্রয়োজনে পরিচয় গোপন রেখে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

তিনি আরও বলেন, গত ৫ ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আবারও আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।

এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো: মাকছেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, পল্লবী জোনের সহকারী পুলিশ সুপার পহন চাকমা। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর