বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাঁচ গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ টাইম ভিউ

বসুন্ধরা কিংসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলের তিনে আছে দলটি। তবে ফেডারেশন কাপে আজ ঢাকা ওয়ান্ডারার্সের জালে গুনে গুনে পাঁচ গোল দিয়েছে দলটি। আর তাতেই ফেডারেশন কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠার কোয়ালিফিকেশনে জায়গা করে নিয়েছে দলটি।

কপাল পুড়েছে ফর্টিস এফসির। ব্রাদার্সের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থেকে ছিটকে গেছে তারা।ফাইনালে ওঠার কোয়ালিফিকেশন রাউন্ডে কিংসের সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কিংস। আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সাথে গোলশূন্য ড্র করে ব্রাদার্স।

এই ম্যাচ জয়ে গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে ব্রাদার্স।আর তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ফর্টিস।এদিন কিংসের সামনে পাত্তাই পায়নি ওয়ান্ডারার্স। ম্যাচের ১৭ মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনোর গোলে পিছিয়ে যায় তারা। আর ঘুরে দাড়াতে পারেনি ওয়ান্ডারার্স। একে একে হজম করেছে পাঁচ গোল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর