বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য পাকিস্তানকে আজকেও রেকর্ড গড়তে হবে। অজিদের হারাতে বাবর আজমের দলের চাই ৩৬৮ রান। অজিরা ৯ উইকেট হারিয়ে তুলেছে ৩৬৭ রান।

এর মধ্যে দুই অজি ওপেনার মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারই করেছেন ২৮৪ রান। মিশেল মার্শ ও ওয়ার্নারের জুটি ভেঙেছিল ২৫৯ রানে। ১০৮ বলে ১২১ রান করা মার্শকে সাজঘরে ফিরিয়েছিলেন শাহিন আফ্রিদি। তার পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। উসমান মিরের শিকার হয়ে ৮ রানে সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ।

তবে একপ্রান্ত আগলে রাখেন ওয়ার্নার। শেষ পর্যন্ত দলীয় ৩২৫ রানের মাথায় হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আর যাওয়ার আগে ১২৪ বলে ১৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা এই ব্যাটার।

পরে জশ ইংলিশকেও (৯ বলে ১৩ রান) সাজঘরে ফেরান হারিস রউফ। সবমিলিয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। অজিদের পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। হারিস রউফও নিয়েছেন ৩ উইকেট।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর