বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পুরান ঝড়ে এবার হারল ৯ জনের অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ যে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, সেটা বোঝা গেল আরো একবার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। ঝড় তুলে হাফসেঞ্চুরি করেন দুই ক্যারিবিয়ান নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল।
মাত্র ৯ জনে খেলেও নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বলেকয়ে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে তারা।
পোর্ট অফ স্পেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রানের বিশাল সংগ্রহ করে।

৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি করেন নিকোলাস পুরান। তিনি শেষমেশ ২৫ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। পুরান পাঁচটি চার ও আটটি ছক্কা মারেন।
এ ছাড়া ক্যাপ্টেন রভম্যান পাওয়েল ২৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন।

তিনি চারটি চার ও চারটি ছক্কা মারেন। এ ছাড়া ১৮ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। তিনিও চারটি চার ও চারটি ছক্কা মারেন। ৩১ বলে ৪০ রান করেন জনসন চার্লস। তিনি ছয়টি চার মারেন।

শাই হোপ করেন ৮ বলে ১৪ রান। ১৩ বলে ১৮ রানের যোগান রাখেন শিমরন হেটমায়ার।
জশ হ্যাজলউড নামিবিয়ার বিরুদ্ধে গত ম্যাচে ৪ ওভার বল করে ৩টি মেডেন নেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ৫৫ রান খরচ করেও উইকেট পাননি। ৬২ রানে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নেন টিম ডেভিড ও অ্যাস্টান এগর।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে। ৩০ বলে ৫৫ রান করেন জশ ইংলিস। তিনি ৫টি চার ও ৪টি চার মারেন। এ ছাড়া ২২ বলে ৩৯ রান করেন ন্যাথন এলিস। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ডেভিড ওয়ার্নার ১৫, অ্যাস্টন এগর ২৮, মিচেল মার্শ ৪, টিম ডেভিড ২৫, অ্যাডাম জাম্পা ২১ ও জোশ হেজেলউড ৩ রান করেন।

ক্যারিবিয়ানদের হয়ে ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও মোতি। ১টি করে উইকেট নেন আকিল হোসেন, শামার জোসেফ ও ওবেদ ম্যাককয়। ম্যাচসেরা হন পুরান।

বিশ্বকাপের আগে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ধুমধাড়াক্কা ক্রিকেট উপহার দেন ড্যারেন স্যামির শিষ্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর