সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে বিক্ষোভকারীদের পরিচয় জানা যায়নি।রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো অফিসে একদল লোক ভাঙচুর করার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ওই এলাকায় অবস্থান করছেন।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল।

তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।এর আগে গত বৃহস্পতি (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর