শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

প্রিন্ট মিডিয়ার অনলাইনে নিউজ বুলেটিন, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার আইন পরিপন্থী : ডিএফপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো নিউজ বুলেটিন, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী বলে জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সংবাদপত্রের প্রকাশক/সম্পাদক বরাবরে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, কোনো কোনো সংবাদপত্র মুদ্রিত গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদন গ্রহণ করে তাদের অনলাইন সংস্করণে ভিজুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। এ ধরনের সংবাদ সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সাথে সংগতিপূর্ণ নয়। গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত। প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী।

এমতাবস্থায় আপনার সংবাদপত্র পরিচালনা এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর