মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

ফেরত আসা ১৯ বাংলাদেশি আবারও মালয়েশিয়া যাচ্ছেন বৃহস্পতিবার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত আসা ১৯ বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আবারও দেশটিতে যাচ্ছেন। এদিন এয়ার এশিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া যাবেন তারা।

মালয়েশিয়ার নিয়োগকর্তা এভারলেনটেন এসডিএন বিএইচডি এরই মধ্যে তাদের ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়।

২৯ জনের মধ্যে ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়; বাকি ১৯ জনকে দুইদিন পর বিমানবন্দর থেকে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরত পাঠায় মালয়েশিয়া ইমিগ্রেশন।

সে সময় রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আর এল নং-৪০) প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন, বিএইচডিতে ২৯ জন কর্মী পাঠাই। এ সময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগ্রেশন ডাটা সঠিক না থাকায় তাদের ফেরত পাঠায়।

তিনি জানান, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর আগে এই কোম্পানিতে ৪০ জন কর্মী পাঠিয়েছি। এটা ছিল আমাদের দ্বিতীয় ফ্লাইট। তবে আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন- ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সেক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।

মামুন আরও বলেন, যেসব কর্মীকে ফেরত পাঠানো হয়েছে পুনরায় তাদের পাঠাতে যে খরচ হবে তা আমাদের কোম্পানি বহন করবে। কর্মীদের কোনো অর্থ দিতে হবে না।

এ দিকে ১৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষটি নিশ্চিত করেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম। তাদের রিসিভ করতে বিমান বন্দরে কোম্পানির প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর