বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বনশ্রীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬১ টাইম ভিউ

রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডে অবস্থিত একটি ছয়তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। জানা যায়, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়রা তাদের সহায়তা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুনের দেখা মেলে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা দ্রুত ভবন থেকে নেমে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, বনশ্রী ২৮ নম্বর বাড়ির ছয়তলার একটি কোণা থেকে আগুন জ্বলছে। তবে, আগুনের সঠিক কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর