বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বরখাস্ত ব্রাজিল কোচ দরিভাল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০৯ টাইম ভিউ

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর গুঞ্জন উঠেছিল বরখাস্ত হতে পারেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র (৬২)। অবশেষে গুনঞ্জনই সত্যি হলো। গত বছরের জানুয়ারিতে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়া কোচকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

শুক্রবার (২৮ মার্চ) আনুষ্ঠানিক বিবৃতিতে দারিভালকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ)। গত বছরের জানুয়ারিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু দলকে কোনো সফলতা এনে দিতে পারেননি দারিভাল।

তার অধীনে ১৬ ম্যাচে ৭ জয় ও সাত ড্র পেয়েছে ব্রাজিল। এছাড়া দুটিতে হেরেছে। যার শেষটি ছিলো বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানে।সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ৬ মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর